শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৮৬ বার দেখা
শেয়ার করুন

ঢাকা, ৩ জুন — ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর), অর্থাৎ ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানবিক এক ঘটনার কথা জানিয়েছেন সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা। একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।

চিকিৎসার জন্য ইতোমধ্যে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি। চিকিৎসকদের মতে, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আরও প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন।

এই অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তার আবেদন জানান তিনি। এতে অনেকেই সাড়া দেন এবং সহায়তা পাঠান।

চিকিৎসা সহায়তা গ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি প্রতিবারই ব্যক্তিগতভাবে ফোন করে ধন্যবাদ জানান। এমনই এক ফোনকলের অভিজ্ঞতায় উঠে আসে এক হৃদয়বিদারক মানবিক গল্প।

সোমবার দুপুরে বিকাশে ৩,১০০ টাকা সহায়তা পেয়ে তিনি দাতা ব্যক্তিকে ফোন করেন। ফোনের ওপাশে ছিলেন যশোরের এক অসহায় নারী।

তিনি জানান, তিন বছর আগে তিনিও একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর কর্মক্ষমতা হারিয়ে জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তিকে বেছে নিতে বাধ্য হন। এ সময় তিনি তার স্বামীকেও হারান।

তিনি ভিক্ষা করতে গিয়ে অন্যদের মুখে সাংবাদিক জেমস আব্দুর রহিম রানার চিকিৎসা সহায়তার কথা জানতে পারেন এবং নিজের সীমিত সামর্থ্য থেকে ৩,১০০ টাকা পাঠান।

এই ঘটনা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন সাংবাদিক রানা। তিনি বলেন, একজন ভিক্ষুক নিজ কষ্টের মধ্যেও অন্যের পাশে দাঁড়িয়েছেন, যা মানবতার এক বিরল উদাহরণ।

তিনি আরও বলেন, এই সহায়তার আর্থিক মূল্য বড় না হলেও এর পেছনের মানবিকতা তার কাছে অত্যন্ত মূল্যবান এবং অনুপ্রেরণাদায়ক।

ঢাকা পঙ্গু হাসপাতালের শয্যায় শুয়ে তিনি জানান, এই ঘটনা তাকে নতুন করে বেঁচে থাকার সাহস দিয়েছে এবং মানবতার প্রতি বিশ্বাস আরও দৃঢ় করেছে।

তিনি যশোরের ওই নারীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া কামনা করেন।

সাংবাদিক রানা দেশবাসীর কাছে চিকিৎসা সহায়তা, দোয়া এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, ছোট একটি সহায়তাও তার চিকিৎসা ও পুনর্বাসনে বড় ভূমিকা রাখতে পারে।

জেমস আব্দুর রহিম রানা
সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট
বর্তমানে চিকিৎসাধীন
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর), ঢাকা

আর্থিক সহযোগিতার জন্য
📱 বিকাশ: 01300832868
📱 নগদ: 01400935540

ব্যাংক হিসাব:
Account Name: James Abdur Rahim Rana
Account Number: 1631010195891
Bank: Dutch-Bangla Bank Limited
Branch: Jessore Branch, Bangladesh

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন