শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪০ পূর্বাহ্ণ
ব্রেকিং

জুড়ীতে জিয়ার শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

৩১ মে ২০২৬ • Editing Section
৯১৭ বার দেখা
শেয়ার করুন

জুড়ী, ৩১ মে— স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের জুড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জুড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল, জুড়ী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিপার রেজার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-1 আসনের সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমদ মিঠু।

এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহিন আহমদ, যুগ্ম আহ্বায়ক সোলেমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন