শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৪০ পূর্বাহ্ণ
ব্রেকিং

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশবাসীকে E Bangla 71-এর শুভেচ্ছা

২৮ মে ২০২৬ • Editing Section
৫৭৩ বার দেখা
শেয়ার করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে অনলাইন নিউজ পোর্টাল E Bangla 71।

এক শুভেচ্ছা বার্তায় E Bangla 71-এর সম্পাদক এস এম মেহেদী হাসান বলেন,
“ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক, এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন,
“সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে উঠুক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।”

শেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন