শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৪১ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৪ বার দেখা
শেয়ার করুন

সাতক্ষীরা, ২৭ মে— সাতক্ষীরার দেবহাটায় ছাত্রশিবিরের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও অবরুদ্ধের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার সখিপুর ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার দক্ষিণ শাখার সভাপতিকে মুলতবি করাকে কেন্দ্র করে উত্তর ও দক্ষিণ শাখার কয়েকজন নেতাকর্মী পদত্যাগপত্র জমা দেন। পরে জেলা ও কেন্দ্রীয় কমিটি সেই পদত্যাগপত্র গ্রহণ করে।

এর ধারাবাহিকতায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে জেলা শিবিরের সেক্রেটারি, অর্থ সম্পাদক ও মাদ্রাসাবিষয়ক সম্পাদক সখিপুর ফাজিল মাদ্রাসায় যান। এ সময় সদস্যপদ বাতিলের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা জামায়াতের নেতারা ঘটনাস্থলে গেলেও শুরুতে উত্তেজনা কমানো সম্ভব হয়নি। পরে দেবহাটা থানার পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উত্তর দেবহাটা শাখার সভাপতি সাফায়েত হোসেন অভিযোগ করে বলেন, জেলা কমিটি তাদের সঙ্গে আলোচনা ছাড়াই পদত্যাগপত্র গ্রহণ করেছে। তিনি জেলা সভাপতির পদত্যাগ দাবি করেন।

অন্যদিকে জেলা শিবির সভাপতি জোবায়ের হোসেন বলেন, আবেদন স্বেচ্ছায় করা হয়েছিল। নতুন দায়িত্ব বণ্টনের জন্য নেতারা সেখানে গেলে তাদের অবরুদ্ধ করে রাখা হয়।

দেবহাটা থানার ওসি (তদন্ত) রেজাউল করিম জানান, দায়িত্ব বণ্টন নিয়ে ভুল বোঝাবুঝির জেরে পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে পুলিশ ও জামায়াত নেতাদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, ঈদের পর বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধান করা হবে।

আন্তর্জাতিক হকার দিবস: ফুটপাথের অর্থনীতি, চাঁদাবাজি ও হকারদের বেঁচে থাকার লড়াই

আরাফাতের ময়দানে লাখো মুসল্লি: হজের মূল মহিমা ও বিদায়ী খুতবার শিক্ষা

আজ বিশ্ব মৌমাছি দিবস: মৌমাছি হারালে কী হবে পৃথিবীর?

সিজোফ্রেনিয়া কী? লক্ষণ, চিকিৎসা ও বাংলাদেশ পরিস্থিতি

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন