শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৯২ বার দেখা
শেয়ার করুন

সিলেট, ১৭ মে — বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বইমেলায় এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে মৌলিক সাহিত্য সংঘ, সিলেট।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থইস্ট ইউনিভার্সিটি সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক ও বালাগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী। সভাপতিত্ব করেন মৌলিক সাহিত্য সংঘ সিলেটের সভাপতি ও আইনজীবী কল্যাণ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, সাহিত্য সমালোচক ও কবি অধ্যাপক বাসিত ইবনে হাবীব, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মেটো জেলা সিলেটের সভাপতি কবির খান, চৈতন্য প্রকাশনের স্বত্বাধিকারী রাজীব চৌধুরী, বিশিষ্ট ছড়াকার তারেশ কান্তি তালুকদার, লেখক, কলামিস্ট ও গীতিকার বেলাল আহমদ চৌধুরী, সাংবাদিক মুক্তাদির হোসেন মুক্তা এবং গীতিকার বাহার উদ্দিন বাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও ডিজাইনার তারেক মুনাওয়ার।

বক্তারা বলেন, অতীতের সাহিত্য ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করা না গেলে একটি সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব নয়। তারা উল্লেখ করেন, ‘হারানো দিনের কবিতা’ সংকলন শিশু-কিশোরদের সাহিত্যচর্চায় আগ্রহী করবে এবং তাদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখবে।

অনুভূতি ব্যক্ত করে সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক বলেন, হারানো দিনের সাহিত্যভাণ্ডারে অনেক অমূল্য রত্ন রয়েছে, যা বর্তমান প্রজন্মের কাছে এখনো অজানা। তিনি বলেন, এসব সাহিত্যকর্মের সঙ্গে পরিচিত হলে তরুণরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। সেই লক্ষ্যেই এই কিশোর কবিতা সংকলন প্রকাশ করা হয়েছে।

তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন