শ্রীমঙ্গলের আরামবাগ আবাসিক এলাকায় নারী মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ মে — মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আরামবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৭ মে) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়না রবিদাস (৫৭)-কে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পরে পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে রেইডিং টিম শ্রীমঙ্গল থানাধীন আরামবাগ আবাসিক এলাকার উকিল বাড়ি রোড ঘিরে ফেলে।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পুরুষ আসামি পালিয়ে যায় বলে জানা গেছে। তবে ময়না রবিদাসকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণ করে এই নেটওয়ার্কের অন্য সদস্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।