শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০২ বার দেখা
শেয়ার করুন

আমির হোসেন, সুনামগঞ্জ, ১৭ মে — জেলা পর্যায়ে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে একযোগে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে।

আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন বলে জানানো হয়।

মেলায় নাগরিকদের বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক সেবা প্রদান করা হবে। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সকল উপজেলা ভূমি অফিসে নাগরিকরা এসব সেবা গ্রহণ করতে পারবেন।

সেবার মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd পোর্টালে নিবন্ধন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপের অনলাইন আবেদন গ্রহণসহ বিভিন্ন সেবা।

এ সময় সাংবাদিকরা ভূমি দখলদারদের কবল থেকে সরকারি জমি উদ্ধার এবং ভূমি অফিসে হয়রানি বন্ধের দাবি জানান।

জবাবে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বিষয়গুলো গুরুত্বসহকারে নোট করেন এবং শহরের অবৈধভাবে দখল হওয়া সরকারি খাল উদ্ধার ও পুনঃখননের আশাবাদ ব্যক্ত করেন।

ভিডিও দেখুন — বিদেশে স্বপ্ন ভাঙার গল্প | কুয়েতে প্রবাসীদের ভয়াবহ জীবনযুদ্ধ | E Bangla 71

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

ভিডিও দেখুন — স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন