শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৯:৩৬ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৭ বার দেখা
শেয়ার করুন

পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ), ১৭ মে — হবিগঞ্জের লাখাই উপজেলায় অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আশিষ দাস (২২), সালেক মিয়া (৪০) এবং মোর্শেদ কামাল (৩৮)।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত কয়েকটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের নির্দেশনায় এসআই মোহাম্মদ আবু কাউছারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাদের সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হবে।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, “যুবসমাজ ও পরিবার ধ্বংসকারী অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। ভিডিও দেখুন — বিদেশে স্বপ্ন ভাঙার গল্প | কুয়েতে প্রবাসীদের ভয়াবহ জীবনযুদ্ধ | E Bangla 71

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

ভিডিও দেখুন — স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন