শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৩১ বার দেখা
শেয়ার করুন

সালেহ আহমদ (স’লিপক), কমলগঞ্জ (মৌলভীবাজার), ১৬ মে — মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের সাবেক জনপ্রিয় অধ্যাপক এবং রাজনগর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মো. কোরেশ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) কমলগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অধ্যক্ষ কোরেশ খান ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক আব্দুল মোমিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যক্ষ কোরেশ খানের বর্ণাঢ্য জীবন ও কর্মময় জীবনের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন অডিট অ্যান্ড একাউন্টস অফিসার সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকীম তাহমী।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের সাবেক কনসালটেন্ট কবি ও গবেষক প্রফেসর ড. শোয়াইব জিব্রান এবং উত্তরা সরকারি কলেজের প্রফেসর ড. সুলতানা জেসমিন। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মোহাম্মদ রফিকুর রহমান।

মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন লেখক ও গবেষক আহমেদ সিরাজ, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য, কবি পুলক কান্তি ধর, অ্যাডভোকেট আব্দুল আহাদ, অধ্যাপক হিরণময় দেব, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মকদ্দছ আলী, ব্যাংকার সালাহউদ্দিন আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান সরওয়ার শোকরানা (নান্না), স্বচিন্তা লিটলম্যাগের সহকারী সম্পাদক মোশাররফ শায়েক, প্রধান শিক্ষক মোহাম্মদ মোশাহিদ আলী, অধ্যক্ষ মাসুক মিয়া, অধ্যক্ষ নুরুল ইসলাম, সাবেক পৌর মেয়র হাসিন আফরোজ চৌধুরী, শিক্ষক হেলাল উদ্দিন, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাসেল হাসান বখত, অধ্যাপক মোহাম্মদ সেলিম চৌধুরী, প্রধান শিক্ষক শংকর দেবনাথ, ইকবাল পারভেজ চৌধুরী (শাহীন) এবং বিএনপি নেতা সাইফুল ইসলাম (বিপ্লব) প্রমুখ।

বক্তারা বলেন, অধ্যক্ষ কোরেশ খান ছিলেন একজন মেধাবী, প্রজ্ঞাবান ও শিক্ষানুরাগী ব্যক্তি। শিক্ষা বিস্তারের পাশাপাশি সাহিত্য ও সামাজিক কর্মকাণ্ডেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। বর্তমান সমাজে তাঁর মতো আদর্শবান শিক্ষকের অভাব রয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে কমলগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিবের পরিচালনায় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে অধ্যক্ষ কোরেশ খান ফাউন্ডেশনের সভাপতি ও মরহুমের ছেলে জিলান খান (কাফকা) উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ভিডিও দেখুন — বিদেশে স্বপ্ন ভাঙার গল্প | কুয়েতে প্রবাসীদের ভয়াবহ জীবনযুদ্ধ | E Bangla 71

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

ভিডিও দেখুন — স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন