শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:০৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৩৩ বার দেখা
শেয়ার করুন

এ.কে পলাশ, কুমিল্লা, ১৬ মে — কুমিল্লাকে বিভাগ করার দাবি জনগণের পক্ষ থেকে জোরালোভাবে উঠলে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “নির্বাচনের আগে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের চেষ্টা করে। জনগণ চাইলে কুমিল্লাকে বিভাগ করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”

তিনি বলেন, সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। কুমিল্লার মানুষও এই সুবিধার আওতায় আসবেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য বড় ধরনের বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানীর ব্যবস্থাও করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, “বিগত ফ্যাসিবাদী সময়ে সরকারের বিরুদ্ধে কথা বললেই গুম, মামলা ও নির্যাতনের শিকার হতে হতো। কিন্তু ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে জনগণ সেই অবস্থা থেকে মুক্তি পেয়েছে।”

তারেক রহমান বলেন, “শুধু স্বৈরাচারমুক্ত করলেই হবে না, দেশকে পুনর্গঠন করাও এখন বড় চ্যালেঞ্জ। গণতন্ত্র প্রতিষ্ঠায় বহু মানুষ জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে।”

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ভিডিও দেখুন — বিদেশে স্বপ্ন ভাঙার গল্প | কুয়েতে প্রবাসীদের ভয়াবহ জীবনযুদ্ধ | E Bangla 71

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

ভিডিও দেখুন — স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন