শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৯৯১ বার দেখা
শেয়ার করুন

পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ), ১৬ মে — হবিগঞ্জের লাখাই উপজেলার হোসেনপুর গ্রামের একমাত্র যোগাযোগ কালভার্ট দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে গ্রামীণ অর্থনীতি থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই থেকে তিন বছর আগে কালভার্টটি ভেঙে যাওয়ার পর অস্থায়ীভাবে স্টিলের পাত ব্যবহার করে কোনোভাবে চলাচল চালু রাখা হয়েছিল। তবে বর্তমানে সেটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

গ্রামবাসীরা জানান, কৃষিনির্ভর এই এলাকায় উৎপাদিত ধানসহ বিভিন্ন কৃষিপণ্য বাজারে নেওয়া এখন কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও ভোগান্তি বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, কালভার্টটির বড় একটি অংশ ভেঙে দেবে গেছে। সম্প্রতি ধানবাহী একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে দ্রুত উদ্ধার তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে পুরো গ্রামের যোগাযোগ ব্যবস্থা এখন হুমকির মুখে।

হোসেনপুর গ্রামের বাসিন্দারা বর্ষা মৌসুম শুরুর আগেই জরুরি ভিত্তিতে কালভার্টটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে গ্রামের কৃষি অর্থনীতি ও দৈনন্দিন জীবনযাত্রা সম্পূর্ণভাবে ব্যাহত হবে।

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

ভিডিও দেখুন — স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন