শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:০৪ পূর্বাহ্ণ
ব্রেকিং

কুয়েতে বাড়ছে বাংলাদেশি প্রবাসীদের হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যু, উদ্বেগ প্রকাশ

১৬ মে ২০২৬ • Editing Section
৬৪০ বার দেখা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, কুয়েত সিটি, ১৬ মে — কুয়েতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে হৃদরোগ, স্ট্রোক ও বিভিন্ন জটিল অসুস্থতায় আক্রান্ত হওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা ও কুয়েত প্রবাসী আ হ জুবেদ।

বাংলাদেশি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪–এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গত ১৭ বছরে কুয়েতে প্রায় ৪ হাজারের বেশি বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি জানান, প্রতি মাসে গড়ে ১৩ থেকে ১৪ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়। এর মধ্যে ৮ থেকে ৯ জনের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক ও স্ট্রোক।

আ হ জুবেদ বলেন, অধিকাংশ বাংলাদেশি প্রবাসী ঋণ করে বিদেশে যান। কেউ জমি বিক্রি করেন, কেউ স্বর্ণালঙ্কার বন্ধক রাখেন বা বিক্রি করেন। কিন্তু কুয়েতে গিয়ে প্রত্যাশিত আয় করতে না পারায় তারা তীব্র মানসিক চাপ ও দুশ্চিন্তায় ভোগেন। দীর্ঘদিনের এই মানসিক চাপ অনেকের শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়।

তিনি আরও জানান, কর্মক্ষমতা হারিয়ে প্রতিদিনই অসুস্থ ও পঙ্গু অবস্থায় বহু প্রবাসী দেশে ফিরছেন। কুয়েত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের চেকিং কাউন্টারে গিয়ে তিনি প্রায়ই হুইলচেয়ারে করে প্রবাসীদের দেশে ফেরত যেতে দেখেন।

তার ভাষ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ জন এবং কোনো কোনো দিন ১০ জন পর্যন্ত অসুস্থ প্রবাসী দেশে ফিরছেন।

প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষা, মানসিক সহায়তা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

ভিডিও দেখুন — স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন