লাখাইয়ে বজ্রপাতে তিন কৃষকের তিনটি গরু মারা গেছে
পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ), ১৪ মে — হবিগঞ্জের লাখাই উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের তিনটি গরু মারা গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) আনুমানিক দুপুর ১টার দিকে উপজেলার কাটাইয়া গ্রামের পশ্চিমবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাটাইয়া গ্রামের পশ্চিমবন্দে গবাদিপশুগুলো ঘাস খাচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে তিনটি গরু ঘটনাস্থলেই মারা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন শাহজাহান, আহাদ ও শাহাবুদ্দিন। তাদের মালিকানাধীন গরুগুলো আকস্মিক বজ্রপাতে মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক আবহাওয়ার পরিবর্তনের কারণে হঠাৎ বজ্রপাতের ঝুঁকি বেড়েছে, যা গ্রামীণ কৃষি ও পশুপালনে নতুন সংকট তৈরি করছে।
ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71
ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা