শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪১ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২২ বার দেখা
শেয়ার করুন

আমির হোসেন, তাহিরপুর (সুনামগঞ্জ), ১৪ মে — সুনামগঞ্জের তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে মিটু মিয়া নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৭ জনকে আটক করে।

বুধবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে উজান তাহিরপুর গ্রামের আশ্রাফুলের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একজনকে আটক করা হলে তাকে ছাড়িয়ে নিতে দোকানে থাকা কয়েকজন যুবক উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় পুলিশ সদস্য মিটু মিয়া আহত হন। খবর পেয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “মাদক উদ্ধার অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে।”

মাদক উদ্ধার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “মাদক উদ্ধার হয়নি, তবে জুয়ার কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

ভিডিও দেখুন — স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন