রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১১:০৬ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৭৮ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার, ১২ মে — মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ মে) রাত আনুমানিক ৮টার দিকে কুলাউড়া থানাধীন গাজীপুর চা বাগান এলাকার ইস্পাহানী ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি পবন রাজ ভল্লব (৩৬)। তিনি শ্রীমঙ্গল উপজেলার টপিরাছড়া চা বাগানের বাসিন্দা।

জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম’র নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ওই ব্যক্তিকে একটি সাদা বাজারের ব্যাগসহ আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে আরও মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন