শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:০৭ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০৫ বার দেখা
শেয়ার করুন

দিরাই প্রতিনিধি :
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬।

দিবসটি উপলক্ষে আজ রোববার (১২ জুলাই) কদম্বতলী গ্রামের নারীদের অংশগ্রহণে সীমান্তিক কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রামের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সীমান্তিক কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রামের উপজেলা সুপারভাইজার শামসুর রাজা চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কদম্বতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দাশ, সহকারী শিক্ষক ব্রাউন পুরকায়স্থ, কমিউনিটি মোবিলাইজার বসনা রানী রায় ও লিপিকা রানী চৌধুরী, এবং গোল্ড স্টার মেম্বার তাছলিমা আক্তার।

আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, নারীর ক্ষমতায়ন এবং তরুণদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

Sumon

সম্পাদক

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন