পত্নীতলায় মাদকের বিস্তার, সীমান্ত এলাকায় পুলিশ ফাঁড়ি চালুর দাবি
মো. আমানুল্লাহ, পত্নীতলা (নওগাঁ), ১২ মে — নওগাঁর পত্নীতলা উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিন দিন ভয়াবহ ও উদ্বেগজনক আকার ধারণ করছে মাদকের বিস্তার। স্থানীয়দের ভাষ্য, মাদক এখন এক নীরব মহামারীর মতো সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে, যার ভয়াবহ প্রভাব পড়ছে তরুণ প্রজন্ম, পরিবার ও সামাজিক নিরাপত্তার ওপর।