শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৯ বার দেখা
শেয়ার করুন

ঢাকা, ৯ এপ্রিল — রাজধানীর নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ‘অনলাইন-অফলাইন’ সমন্বয়ে ক্লাস কার্যক্রম আগামী শনিবার (১১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। নতুন এই ব্যবস্থায় সপ্তাহের তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিত থাকবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। যানজট কমানো এবং জ্বালানি তেলের সাশ্রয়ের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষকেরা স্কুলে উপস্থিত হয়েই অনলাইন ক্লাস পরিচালনা করবেন।

এখন পর্যন্ত এই কার্যক্রম রাজধানীর কিছু নির্বাচিত ও আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হবে। এটি সারা দেশের জন্য বাধ্যতামূলক নয়। বিশেষ করে মহানগর এলাকায় যেখানে যানজট বেশি, সেসব স্কুল এ ব্যবস্থার আওতায় আসবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে দেশের শিক্ষাব্যবস্থাকে ধীরে ধীরে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে এই পদ্ধতি চালু করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী সমন্বয় আনা হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন