শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০৯ বার দেখা
শেয়ার করুন

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ৯ মে — ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ঠিকাদার গৌতম চন্দ্র দেবকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।

শনিবার (৯ মে) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামারগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গৌতম চন্দ্র দেব মৃত জহরলাল দেবের ছেলে এবং জেলার একজন প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন