শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:০৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫৫ বার দেখা
শেয়ার করুন

শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, ২০২৭ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম শুরু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৩৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির এবারের পাসের হার ৭৪.৫১ শতাংশ। এছাড়া ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

এবারের ফলাফলে সন্তোষ প্রকাশের পাশাপাশি আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ খান বলেন, “এবারের ফলাফলে আমরা সন্তুষ্ট। তবে আরও ভালো ফলাফল করার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার মাধ্যমে ফলাফল আরও উন্নত করার চেষ্টা করা হবে।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নয়, ভবিষ্যতের জন্য যোগ্য ও দক্ষ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বিত সহযোগিতা প্রয়োজন। আমরা আশা করি, সম্মিলিত প্রচেষ্টায় আগামী বছরগুলোতে বিদ্যালয়ের ফলাফল আরও ভালো হবে।”

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান জানান, আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে ম্যানেজিং কমিটির প্রথম সভায় শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো রেজাল্ট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে ম্যানেজিং কমিটির প্রথম সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”

এস এম মেহেদী হাসান জানান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০২৭ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দিয়ে এ পরিকল্পনার কার্যক্রম শুরু হবে। শুরু থেকেই শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ, নিয়মিত পাঠদান, একাডেমিক তদারকি ও ধারাবাহিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুরু থেকেই পরিকল্পিতভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে এসএসসি পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে। পাঁচ বছর মেয়াদি এই পরিকল্পনার মাধ্যমে সেই লক্ষ্যেই কাজ করা হবে।”

বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ইখতেখার আহমদ বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা সাজিয়েছেন। এসব সিদ্ধান্ত পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও একাডেমিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, একটি প্রতিষ্ঠানের ভালো ফলাফল শুধু পরীক্ষার আগে প্রস্তুতির ওপর নির্ভর করে না। শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণি থেকেই পরিকল্পিতভাবে গড়ে তোলা, নিয়মিত তদারকি, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৭৪.৫১ শতাংশ পাসের হার ও দুইটি জিপিএ-৫ অর্জনের পর আগামী বছরগুলোতে ফলাফল আরও উন্নত করার প্রত্যাশা করছে মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার মাধ্যমে বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে আরও কার্যকর ও ধারাবাহিক উদ্যোগ নিতে চায়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন