শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৩০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৯ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি, ৯ জুন ⸻ আগামী ১৭ জুন মৌলভীবাজার সফরে এসে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে শ্রীমঙ্গল ও রাজনগরে সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ জুন) জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করেন। পরিদর্শনে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, প্রাথমিকভাবে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থান, রাজনগর উপজেলা চত্বর এবং রাজনগর ডিগ্রি কলেজ মাঠ পরিদর্শন করা হয়েছে। তবে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। এসএসএফের নিরাপত্তা মূল্যায়নের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফরে মূলত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিই কেন্দ্রীয় আয়োজন হিসেবে থাকছে। পরবর্তীতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অন্য কোনো কর্মসূচি যুক্ত হতে পারে।

এদিকে বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সফরে জেলার দীর্ঘদিনের কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন দাবি যেমন মেডিকেল কলেজ স্থাপন, শমশেরনগর বিমানবন্দর আধুনিকায়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন গুরুত্ব পাবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকে ঘিরে নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সার্বিক প্রস্তুতি ধাপে ধাপে জোরদার করা হচ্ছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন