শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:০৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৭৪ বার দেখা
শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার), ১২ মে — মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চারটি কোয়ারি থেকে অবাধে ও অবৈধভাবে মূল্যবান সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের মতে, এসব বালু মহাল সরকারিভাবে ইজারা দিলে সরকার লাখ লাখ টাকার রাজস্ব আয় করতে পারতো। তবে চারটি মহালের মধ্যে দুইটিতে বর্তমানে মামলা চলমান রয়েছে।

মঙ্গলবার (১২ মে) কুলাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে “সিলিকা বালুর কোয়ারির পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন” বিষয়ক মতবিনিময় সভায় এসব তথ্য উঠে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) সহকারী পরিচালক (ভূ-পদার্থ) মো. মাসুক-উন-নবী, কনসালটেন্ট মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা স্বপন কুমার দাশসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।

সভায় প্রকল্পের কনসালটেন্ট ফাহিম উদ্দিন একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।

সভায় জানানো হয়, মৌলভীবাজার জেলায় মোট ৫২টি সিলিকা বালুর কোয়ারি রয়েছে। এর মধ্যে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের দেওছড়া, বোবাছড়া, ঘাগড়াছড়া ও বড়ছড়া কোয়ারি উল্লেখযোগ্য।

বক্তারা বলেন, কোয়ারিগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার হচ্ছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তারা পরিবেশগত প্রভাব বিবেচনায় সরকারি নীতিমালা অনুসরণ করে কোয়ারিগুলো ইজারা দেওয়ার দাবি জানান।

সভায় স্থানীয় এলাকাবাসীও কোয়ারিগুলো সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় এনে বৈধভাবে ইজারা দেওয়ার পক্ষে মত দেন।

“খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন