হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে কলাম লিখলেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী
হাফিজ মাছুম আহমদ দুধরচকী, সিলেট, ১৯ এপ্রিল — “নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম…” এই ভূমিকার মাধ্যমে হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে একটি বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
তিনি তাঁর লেখায় বলেন, হজ ইসলামের পঞ্চম স্তম্ভ এবং সামর্থ্যবান মুসলমানের জন্য এটি ফরজ ইবাদত। নামাজ, রোজা ও জাকাতের মতো হজও ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত।
তিনি কোরআনের বিভিন্ন আয়াত উদ্ধৃত করে হজের ফরজিয়ত, সময়মতো আদায়ের গুরুত্ব এবং বিলম্ব না করার নির্দেশনা তুলে ধরেন। পাশাপাশি হাদিসের আলোকে হজ আদায়ের ফজিলত, পাপ মোচন ও জান্নাত লাভের সুসংবাদও উল্লেখ করেন।
লেখায় তিনি বলেন, “হজ এমন একটি ইবাদত যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মানুষের আত্মিক পরিশুদ্ধি ঘটায় এবং গোনাহ থেকে মুক্তি দেয়।”
তিনি আরও উল্লেখ করেন, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায়ে অবহেলা করা কঠিন গুনাহের কারণ হতে পারে বলে ইসলামী হাদিসে সতর্ক করা হয়েছে।
লেখক শেষে আল্লাহর কাছে সকল মুসলমানের হজ আদায়ের তাওফিক কামনা করেন।