শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০১ বার দেখা
শেয়ার করুন

ঢাকা, ৯ এপ্রিল — কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সাফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাফুরা বেগম রুমী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা ডিবি পুলিশের একটি দল ঢাকার মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

সাফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন