শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:০৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৬৭ বার দেখা
শেয়ার করুন

এ.কে পলাশ, কুমিল্লা, ৯ এপ্রিল — কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে পরিচালিত এই অভিযানে আটকরা হলেন— রোবিনা আক্তার (৩৮) ও মো. রিফাত (২৫)। তারা দুজনই বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক দুইজনের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন