শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২০ বার দেখা
শেয়ার করুন

বাগেরহাট, ৬ এপ্রিল — বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মাছ চুরির অভিযোগে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হাত-পা ভেঙে এবং চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে।

বোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার চুনখোলা ইউনিয়নের আংরা বিল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুকুর (৪২) ও দিনু মোল্লা (৪০) নামে দুই ব্যক্তি লিয়াকত মুন্সীর মাছের ঘেরে জাল ফেলে মাছ ধরার সময় ধরা পড়ে। এ সময় ঘের মালিকের ছেলে রোমান মুন্সী তাদের বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে দুই ব্যক্তি রোমানকে পানিতে চুবিয়ে রাখে। পরে তার চিৎকারে আশপাশের ঘের মালিক ও গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে এসে শুকুরকে আটক করে। দিনু মোল্লা পালিয়ে যায়।

এরপর উত্তেজিত জনতা শুকুরকে গণপিটুনি দেয়। এতে তার হাত-পা ভেঙে যায় এবং উপস্থিত কিছু দুষ্কৃতিকারী তার চোখ উপড়ে ফেলে বলে অভিযোগ উঠেছে।

ঘের মালিক লিয়াকত মুন্সী জানান, গ্রামবাসী মারধর করলেও কারা চোখ উপড়ে ফেলেছে তা তিনি নিশ্চিত নন।

অন্যদিকে শুকুরের পরিবারের দাবি, তিনি নিজের ঘেরে গিয়েছিলেন এবং কীভাবে ঘটনা ঘটেছে তা তারা জানেন না। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, আহত শুকুর বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন