শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৪৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭৫৫ বার দেখা
শেয়ার করুন

মঈনউদ্দিন, চট্টগ্রাম, ৭ মে — বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের কণ্ঠে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে মানবিক বার্তাধর্মী নতুন গান ‘সবার আগে মানবতা’। গানটি নির্মাণ করেছে Action for Liberation।

ইতোমধ্যে গানটির নাম ও শুটিংয়ের বিভিন্ন দৃশ্য Action for Liberation-এর অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ভিডিও ও পোস্টার ঘিরে দর্শক-শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

গানটির কথা লিখেছেন Action for Liberation-এর ম্যানেজিং ডিরেক্টর সাগর খাঁন দিপু। তিনি জানান, মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের চিন্তা ও দিকনির্দেশনা থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি করা হয়েছে।

সাগর খাঁন দিপু ও Action for Liberation-এর আরেক ম্যানেজিং ডিরেক্টর ইয়াসিন আরাফাত দীর্ঘদিন ধরে শিল্পী নোবেলের সঙ্গে এই প্রজেক্টে কাজ করে আসছেন বলেও জানান তিনি।

প্রায় দুই বছরের পরিকল্পনা ও প্রস্তুতির পর গানটির নির্মাণকাজ শেষ হয়েছে। দেশের বিভিন্ন স্থানে এর শুটিং সম্পন্ন করা হয়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে গানটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

‘সবার আগে মানবতা’ গানটিতে মানুষের প্রকৃত পরিচয় ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়েছে। গানের মূল বার্তায় তুলে ধরা হয়েছে, মানুষের পরিচয় নারী বা পুরুষ নয়, বরং সে একজন মানুষ।

এছাড়াও ইতিহাসে মানবতা ও সত্যের পক্ষে অবদান রাখা ব্যক্তিদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে গানটিতে।

গানটি Action for Liberation-এর অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে। এরই মধ্যে গানটি ঘিরে নোবেলের ভক্ত-শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন