নাসিরনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ৪ মে — ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। — ভিডিও দেখুন — পশ্চিমবঙ্গে বিজেপির ঝড়! ‘খেলা শেষ’ বার্তা, পিছিয়ে তৃণমূল
সোমবার (৪ মে) দুপুরে উপজেলার বুড়িশ্বর এলাকায় নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার ধরমন্ডল এলাকার রফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিরনগর থেকে ধরমন্ডলের উদ্দেশ্যে তিন বন্ধু মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাইফুল ইসলামের মৃত্যু হয়। — ভিডিও দেখুন — পশ্চিমবঙ্গে বিজেপির ঝড়! ‘খেলা শেষ’ বার্তা, পিছিয়ে তৃণমূল
দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হন। তাদের প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।