শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৩৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২২ বার দেখা
শেয়ার করুন

কবির আহম্মেদ, মোল্লাহাট (বাগেরহাট), ৪ মে — বাগেরহাটের মোল্লাহাট থানার একটি মানব পাচার মামলার আসামি মো. আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ মে) গভীর রাতে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আল আমিন (৩০) চাঁদপুর জেলার মোতালেবগঞ্জ থানার দাসপাড়া গ্রামের আব্দুল মান্নান ফরাজীর ছেলে। — ভিডিও দেখুন — পশ্চিমবঙ্গে বিজেপির ঝড়! ‘খেলা শেষ’ বার্তা, পিছিয়ে তৃণমূল

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী অমিতাভ মন্ডল (৩৪) ২০২৫ সালে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, একই বছরের ৭ নভেম্বর আসামি নিতিশ বিশ্বাস ও বিপ্লব বিশ্বাস বিদেশে (কম্বোডিয়া) উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেয়।

পরবর্তীতে ২৪ নভেম্বর তাকে কম্বোডিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর আল আমিন তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যায় এবং কিছুদিন পর একটি চীনা প্রতিষ্ঠানের কাছে বড় অঙ্কের টাকার বিনিময়ে বিক্রির চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। — ভিডিও দেখুন — পশ্চিমবঙ্গে বিজেপির ঝড়! ‘খেলা শেষ’ বার্তা, পিছিয়ে তৃণমূল

ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে আতঙ্কিত হয়ে পড়লে তাকে আবার একটি বাসায় রাখা হয়। পরে বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে আরও টাকা আদায় করা হয় এবং একপর্যায়ে তাকে বিদেশে রেখে আল আমিন দেশে ফিরে আসে।

পরে ভুক্তভোগী নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে দেশে ফিরে আসেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। — ভিডিও দেখুন — পশ্চিমবঙ্গে বিজেপির ঝড়! ‘খেলা শেষ’ বার্তা, পিছিয়ে তৃণমূল

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন