শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫৪ বার দেখা
শেয়ার করুন

মোঃ নাজমুল হুদা, (হাতীবান্ধা) লালমনিরহাট, ৩০ এপ্রিল — লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রায় ৪ কেজি মাদকদ্রব্যসহ সেলিনা আক্তার (সেলি বেগম) নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার উপজেলার দইখাওয়া মোড়ে তার সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করেন স্থানীয়রা। পরে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে আনুমানিক ৪ কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটক সেলিনা আক্তারের বয়স আনুমানিক ৪০ বছর। তিনি পাটগ্রাম উপজেলার জেংরা ইউনিয়নের বাসিন্দা। তার স্বামীর নাম আখতার আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারী এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা তাকে আটক করে এবং পরবর্তীতে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভিডিও নিউজ— “মৌলভীবাজারে ঝড়ের ক্ষতি, এগিয়ে এলো ৫২ বিজিবি” | E Bangla 71

ভিডিও নিউজ—“বাংলাদেশি ইস্যুতে শুভেন্দু-মমতা তর্ক তুঙ্গে” | E Bangla 71

ভিডিও নিউজ—“শত কোটি টাকার কেলেঙ্কারি? রিফাত রশিদ ইস্যুতে দেশজুড়ে তোলপাড়” | E Bangla 71

ভিডিও নিউজ—“শিক্ষিকাকে জুতাপেটা! | ভাইরাল ভিডিওতে তোলপাড়”

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন