শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৫০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৭৫ বার দেখা
শেয়ার করুন

আমির হোসেন, সুনামগঞ্জ, ২৯ এপ্রিল — সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে পড়ে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর রাকিবুল হোসেন (২৬) নামে এক নৌকা মিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার সংলগ্ন নৌকা ঘাট এলাকায় তিনি নদীতে পড়ে যান। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। “পশ্চিমবঙ্গ ভোটে উত্তাপ! ‘বাংলাদেশি’ ইস্যুতে শুভেন্দু-মমতা তর্ক তুঙ্গে | E Bangla 71”

নিহত রাকিবুল হোসেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিগাঁও গ্রামের দিল মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পর্যটনবাহী হাউজবোট নির্মাণকাজে যুক্ত ছিলেন রাকিবুল। কাজ করার সময় হঠাৎ নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

খবর পেয়ে তাহিরপুর সার্কেলের পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের অভিযোগ, ডুবুরি দল পৌঁছাতে বিলম্ব হওয়ায় উদ্ধার কাজে সময় লাগে।

তাহিরপুর সার্কেলের কর্মকর্তা প্রণয় দে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার মো. কবির হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করা হয়।

ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন