নাসিরনগরে দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ২৯ এপ্রিল — ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। “জুতা দিয়ে মা/র/ধ/র! ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা| E Bangla 71”
গ্রেপ্তাররা হলেন—১নং চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং ৪নং গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা কমপ্লেক্সের মসজিদে নামাজ আদায় শেষে বের হওয়ার পর জনতা তাদের ঘিরে ধরে। এ সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
পরে তাদের বিরুদ্ধে দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।