রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১১:০৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৬২ বার দেখা
শেয়ার করুন

মো: সিমান্ত তালুকদার, সিরাজগঞ্জ, ২৫ এপ্রিল — সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাসচাপায় মায়া রানী (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিক্ষিকাকে জুতাপেটা! রাজশাহীতে বিএনপি নেতা বহিষ্কার | ভাইরাল ভিডিওতে তোলপাড়

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দাইকোনা পূর্ব বাসস্ট্যান্ড পার হওয়ার সময় বগুড়াগামী ‘অরিন ট্রাভেল’ নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।

নিহত মায়া রানী বগুড়া জেলার গন্ড গ্রামের দিলীপ চন্দ্র মহাতোর স্ত্রী। তিনি মেয়ের বাড়ি চান্দাইকোনা হালদারপাড়ায় বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক বাস শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, মহাসড়কে অতিরিক্ত গতি ও অসতর্ক যানবাহন চলাচলের কারণে এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন