রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৬৪ বার দেখা
শেয়ার করুন

নেত্রকোণা, ২৫ এপ্রিল — নেত্রকোণার পূর্বধলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার গাড়ি ভাঙচুর ও তাকে অবরুদ্ধ করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬৩ জনের নাম উল্লেখ এবং আরও ৫০–৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে এমপির ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন। ঘটনার পর অভিযান চালিয়ে ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা সদরে ফেরার পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে যান এমপি মাছুম মোস্তফা। সেখানে গাড়িতে জ্বালানি নেওয়ার সময় তিনি মাগরিবের নামাজ আদায় করতে যান।

এ সময় ১৫টির মতো মোটরসাইকেলে ২৫–৩০ জন যুবক এসে পাম্পে হট্টগোল সৃষ্টি করে এবং একপর্যায়ে এমপির গাড়িতে ভাঙচুর চালায়। নামাজ শেষে বাইরে বের হলে তাকে ধাওয়া করে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ করা হয়েছে। শিক্ষিকাকে জুতাপেটা! রাজশাহীতে বিএনপি নেতা বহিষ্কার | ভাইরাল ভিডিওতে তোলপাড়

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো গাড়িতে করে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

রাত ১০টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমপি মাছুম মোস্তফা দাবি করেন, হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা আবু তাহের তালুকদার বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। বিষয়টি জানার পর স্থানীয় নেতাদের ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তাকে মামলার প্রধান আসামি করা হয়েছে বলে তিনি দাবি করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম জানান, মামলা দায়েরের পর ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন