শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১২ পূর্বাহ্ণ
ব্রেকিং

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৫ এপ্রিল ২০২৬ • Editing Section
৬৪১ বার দেখা
শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক, ১৫ এপ্রিল — মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আরও কয়েক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই এই সেনা মোতায়েন কার্যক্রম শুরু হতে পারে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ইরানের ওপর চাপ বাড়িয়ে একটি সমঝোতায় পৌঁছানোর কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করতে চাইছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য চাপের জবাবে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার যেকোনো চেষ্টা ব্যর্থ হবে।

বুধবার তেহরানে জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ইরানের জনগণ এমন চাপ কখনো মেনে নেবে না। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তেহরান যুদ্ধ বা অস্থিতিশীলতা নয়, বরং সবসময় গঠনমূলক আলোচনার পক্ষেই অবস্থান নিয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

জিয়ার সঙ্গে স্মৃতি, খালেদা জিয়ার ঘনিষ্ঠ পরিবার—মনোনয়ন দৌড়ে শাগুফতা? | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন