শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৩৯ পূর্বাহ্ণ
ব্রেকিং

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হাসনাত আবদুল্লাহ, বেরিয়ে প্রশ্নের মুখে

১৫ এপ্রিল ২০২৬ • Editing Section
৬৭৭ বার দেখা
শেয়ার করুন

চট্টগ্রাম, ১৪ এপ্রিল — চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসায় সৌজন্য সাক্ষাৎ শেষে প্রশ্নের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শাগুফতা রাব্বানী: শৈশব থেকে রাজনীতির মঞ্চে এক আবেগঘন যাত্রা

মঙ্গলবার দুপুরে নগরের কাট্টলি এলাকায় মনজুর আলমের বাসভবনে যান হাসনাত আবদুল্লাহ। এ সময় খবর পেয়ে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া একদল ব্যক্তি বাসার সামনে অবস্থান নেন।

সাক্ষাৎ শেষে বাসা থেকে বের হওয়ার পর ওই ব্যক্তিরা হাসনাত আবদুল্লাহকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তারা জানতে চান—আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজনের বাসায় কেন গিয়েছেন তিনি, যখন তিনি সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন।

এ সময় হাসনাত আবদুল্লাহকে হাত নাড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। পরে একজন এসে বিক্ষুব্ধদের সরে যেতে অনুরোধ করেন। বাঁধে অনিয়মে জিরো টলারেন্স: এমপি কামরুলের কঠোর হুঁশিয়ারি

এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য রিদুয়ান হৃদয় বলেন, হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত কাজে চট্টগ্রামে গিয়ে সাবেক মেয়রের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাবেক মেয়র মনজুর আলমও জানান, এটি ছিল শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।

তবে রাত ৮টায় এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। কম্বোডিয়ায় দালালের ফাঁদে বাংলাদেশি যুবক

এদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনজুর আলমের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আগে থেকেই গুঞ্জন রয়েছে। এর মধ্যে এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরে বিএনপির রাজনীতি থেকে দূরে সরে গিয়ে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও পাননি।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন