শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৯০ বার দেখা
শেয়ার করুন

সিলেট, ১২ এপ্রিল — শিক্ষার্থীদের সৃজনশীলতা, বক্তৃতা দক্ষতা ও সাহিত্যচর্চার বিকাশের লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে কবিতা আবৃত্তি ও বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কবিতা মানুষের অনুভূতি জাগ্রত করে এবং বক্তব্য প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক।

প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে বিভক্ত ছিল। জুনিয়র গ্রুপে (৬ষ্ঠ-৮ম) বক্তব্যের বিষয় ছিল ‘ছাত্র জীবনে সময়ের মূল্য’ এবং আবৃত্তির জন্য নির্ধারিত ছিল জসিমউদ্দীনের ‘কবর’। ইন্টারমিডিয়েট গ্রুপে (৯ম-১০ম) বক্তব্যের বিষয় ‘পরিবেশ রক্ষায় আমাদের করণীয়’ এবং কবিতা ছিল কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’। সিনিয়র গ্রুপে (১১শ-১২শ) বক্তব্যের বিষয় ছিল ‘নেতৃত্বের গুণাবলি’ এবং আবৃত্তির জন্য নির্ধারিত ছিল নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের প্রভাষক সাগর আহমেদ, মাহবুবুর রহমান ও আমিনুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগীয় প্রধান মীর হোছাইন সরকার।

শেষে প্রতিটি গ্রুপের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন