কুমিল্লায় র্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ নারীসহ আটক ২
এ.কে পলাশ, কুমিল্লা, ৯ এপ্রিল — কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে পরিচালিত এই অভিযানে আটকরা হলেন— রোবিনা আক্তার (৩৮) ও মো. রিফাত (২৫)। তারা দুজনই বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক দুইজনের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।