শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ১১:১১ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৩ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার, ৯ এপ্রিল — যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে শহরের চৌমুহনা এলাকায় বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ও আয়কর আইনজীবী আবু রেজা সিদ্দিকি ইমন এবং সঞ্চালনা করেন যুবনেতা অ্যাডভোকেট আবুল হায়দার মো. তরিক।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহরলাল দত্ত, যুবনেতা অ্যাডভোকেট সুকান্ত নন্দী এবং ছাত্রনেতা জ্যোতিষ মোহন্ত।

বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এই বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী এবং এতে জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তারা বলেন, এ ধরনের চুক্তির ফলে দেশের জ্বালানি খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিদেশি নির্ভরতা বাড়তে পারে।

সমাবেশ থেকে অবিলম্বে এই চুক্তি বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় বাংলাদেশ যুব ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন