শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৩৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৮৪ বার দেখা
শেয়ার করুন

বুলবুল আহমেদ, হবিগঞ্জ, ৮ এপ্রিল — হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তুচ্ছ পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে সিয়াম মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, নবীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামে চড়া মিয়ার স্ত্রী নাজমা বেগমের সঙ্গে একই এলাকার মাহিদ মিয়ার ভাই ওয়াহিদ মিয়ার প্রায় ১২ হাজার টাকার দেনা-পাওনা নিয়ে বিরোধ চলছিল।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে টাকা পরিশোধ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে ওয়াহিদ মিয়ার ছেলে সিয়াম মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সিয়ামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের মাতম শুরু হয়।

স্থানীয় সচেতন মহল এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন