শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:০৭ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫২ বার দেখা
শেয়ার করুন

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ৭ এপ্রিল — ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়ন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ।

অভিযান চলাকালে সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, অফিস সহকারী রবিন্দ্র চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ভূমি অফিসের কর্মচারী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় দোকানের সামনে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করার অপরাধে ৪ ব্যবসায়ীকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন