শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৮ বার দেখা
শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব মোকাবিলায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা করেছে সরকার।

শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘোষণা দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায় শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এ উদ্যোগ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে বলেও জানান তিনি।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে জ্বালানি দামের ঊর্ধ্বগতির প্রভাবে পাকিস্তানে হঠাৎ করেই জ্বালানির দাম ব্যাপকভাবে বাড়ানো হয়। বৃহস্পতিবার রাতে নতুন মূল্য ঘোষণা করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি লিটার ৪৫৮ দশমিক ৪০ রুপিতে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ বেড়ে প্রতি লিটার ৫২০ দশমিক ৩৫ রুপিতে পৌঁছেছে।

জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই এ সিদ্ধান্ত নিতে হয়েছে। চলমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে উত্তেজনার কারণে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করেও আগের দাম ধরে রাখতে পারেনি। যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় মূল্য বৃদ্ধি অনিবার্য হয়ে উঠেছে।

সরকারের ধারণা, হঠাৎ মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর চাপ কমাতে গণপরিবহন ভাড়া ফ্রি রাখার এই উদ্যোগ সাময়িক স্বস্তি দেবে।

কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলা, আগুন

যুক্তরাষ্ট্রের ভাইস মেয়রকে গুলি করে হত্যা, স্বামী আটক

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন