শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৪০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৫৬ বার দেখা
শেয়ার করুন

সেলিম বেপারী, ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী ও এক পুরুষকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। জীবনে বরকত আনার আমল | মুফতি আরিফ বিন হাবিব | E Bangla 71

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে এবং সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সফি উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

শুক্রবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে সড়কে পুলিশের চেকপোস্ট বসানো হয়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। তারা হলেন—কক্সবাজারের চকরিয়া থানার মাতারবাড়ী মকডিল গ্রামের আঃ সাত্তারের স্ত্রী মোছা. ফাতেমা (৪৫) এবং একই থানার ইলিশিয়া লাল ব্রিজ এলাকার নিজাম উদ্দিনের স্ত্রী মোছা. খালেদা (৩৩)।

পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তাদের দেহ তল্লাশি করে বিশেষভাবে কালো পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটি থেকে মোট ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

একই চেকপোস্টে ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে টেকনাফ থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশির সময় আয়াছ (২৫) নামে এক যাত্রীকে সন্দেহ হলে আটক করা হয়। তিনি নোয়াখালী পাড়ার বাসিন্দা এবং তার পিতা মৃত ফরিদ উল্যা ও মাতা নুরছেমন।

পুলিশের জিজ্ঞাসাবাদে আয়াছ তার পেটের ভেতরে ইয়াবা থাকার কথা স্বীকার করেন বলে জানানো হয়েছে। পরে তার পায়ুপথ দিয়ে বের করা ১০টি প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন