শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৪৬ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৪৩ বার দেখা
শেয়ার করুন

মো. এনামুল ইসলাম, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় পাওনা ২ হাজার ৪০০ টাকা নিয়ে বিরোধের জেরে মো. ইমরান মিয়া (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় মারিয়া ইউনিয়নের পেয়ারা ভাঙ্গা নাটবাড়ি মোড়ে কালামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান মিয়া মারিয়া ইউনিয়নের কাতিয়াচর গ্রামের মৃত আব্দুল শাহিদের ছেলে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কালাম নামের এক ব্যক্তির কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। ওই টাকা চাইতে সোমবার সকালে কালামের বাড়িতে যান ইমরান। তবে কালামকে বাড়িতে না পেয়ে তিনি ফিরে আসেন। হিন্দুর বাড়িতে খাবার খেলে কি ঈমান নষ্ট হয়ে যায়? | ইসলাম এ বিষয়ে কী বলে?

পরে সকালে বাড়িতে যাওয়ার বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে কালাম সন্ধ্যায় ফোন করে ইমরানকে তাঁর বাড়ির সামনে আসতে বলেন। ইমরান সেখানে পৌঁছালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কালাম ধারালো ছুরি দিয়ে ইমরানের পেটে ও বুকে তিনটি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় কালামের স্ত্রী ইমরানকে ধরে রাখেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ইমরান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত কালাম পলাতক রয়েছেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন