শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২৯ পূর্বাহ্ণ
ব্রেকিং

অধিকারের সংগ্রাম’ চিত্রপ্রদর্শনী কি তরুণদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনার নতুন বার্তা দিচ্ছে?

২৭ জুন ২০২৬ • Editing Section
৫৬৫ বার দেখা
শেয়ার করুন

ঢাকা, ২৬ জুন ২০২৬ ⸻ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারিতে আয়োজিত ‘অধিকারের সংগ্রাম’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর সমাপনী দিন পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

১৯৫২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সাত দশকের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামকে শিল্পের ভাষায় তুলে ধরার এ ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তরুণ শিল্পীদের তুলির আঁচড় আমাদের জাতির অদম্য সাহস, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাসকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়।

প্রদর্শনী পরিদর্শনের পর তিনি তরুণ চিত্রশিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, “বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার আমাদের তরুণদের শিল্পের স্বাদ নিতে দেয়নি। অথচ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্রীড়া, সংস্কৃতি, শিল্পকর্ম ও শিল্পচর্চার গুরুত্বকে মূল্যায়ন করেছেন। আমরা চাই আমাদের তরুণরা শিল্প ও সংস্কৃতির আলোয় আলোকিত হোক।”

তিনি আরও বলেন, “চারুকলা একটি জাতির সভ্যতার আয়না। বাংলাদেশের সেই আয়না যত উজ্জ্বল হবে, এই জাতি তত বেশি নিজেকে চিনতে ও আবিষ্কার করতে পারবে।”

বক্তব্যে প্রতিমন্ত্রী দেশের শিল্প ও সংস্কৃতি চর্চায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ইতিহাস তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে সুস্থ ও প্রগতিশীল শিল্প-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিল্পচর্চায় নিয়োজিত ব্যক্তিদের সম্মাননা ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করছেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিটি তরুণ শিল্পীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পরে তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং ‘অধিকারের সংগ্রাম’ আর্ট এক্সিবিশনের প্রধান সমন্বয়ক ও আয়োজক, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ এবং উপস্থিত তরুণ শিল্পীদের সঙ্গে দেশের শিল্পচর্চার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন