শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৪৭ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৯৯ বার দেখা
শেয়ার করুন

এ.কে পলাশ, কুমিল্লা, ৪ জুন — কুমিল্লায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত রোগীদের মধ্যে সংক্রমণের ধরন পরিবর্তন হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এইচআইভি-এইডস এইচটিসি/এআরটি সেন্টারের তথ্য অনুযায়ী, গত মে মাসে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ মে ৩৫ বছর বয়সী, ১৩ মে ৪৯ বছর বয়সী এবং ২৫ মে ২১ বছর বয়সী এক যুবকের মৃত্যু ঘটে।

স্বাস্থ্যকেন্দ্রের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত মোট সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭ জন এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

কুমেক হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছর ৬৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তদের মধ্যে কয়েকজন টিবি (যক্ষ্মা) রোগেও আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা জানান, নতুন শনাক্ত রোগীদের মধ্যে সংক্রমণের বড় একটি অংশ পুরুষ-পুরুষ যৌনসম্পর্ক এবং পুরুষ যৌনকর্মীদের মাধ্যমে ছড়াচ্ছে বলে পরিসংখ্যানে উঠে এসেছে। পাশাপাশি বৈবাহিক সম্পর্ক ও বিদেশফেরত সংক্রমণের ঘটনাও রয়েছে।

কুমেক এইচটিসি/এআরটি সেন্টারের কাউন্সেলর মো. আরিফ হাসান বলেন, আগে রক্ত সঞ্চালনসহ বিভিন্ন কারণে সংক্রমণ বেশি দেখা গেলেও এখন যৌনবাহিত সংক্রমণই প্রধান উৎস হয়ে উঠছে। নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে রোগীরা দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি আরও জানান, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত বহু রোগী শনাক্ত হয়েছেন এবং তাদের একটি অংশ নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসা কার্যক্রমে যুক্ত কিছু কর্মীর বেতন-ভাতা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন