জুড়ীতে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ
তাম্বির আহমদ, জুড়ী (মৌলভীবাজার), ২৬ মে— পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের জুড়ীতে দরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগীদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর উদ্যোগে এবং জুড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী মাস্টার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল, সংসদ সদস্যের একান্ত সচিব দেওয়ান উসামা চৌধুরী, সাবেক ছাত্রনেতা এমদাদুল হক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও জাহিদ হাসান জমিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এই সহায়তা ঈদের আগে অসহায় পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে।