শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:০৭ পূর্বাহ্ণ
ব্রেকিং

শেষ ফোনালাপে সালমান এফ রহমানকে যা বলেছিলেন শেখ রেহানা

১৯ মে ২০২৬ • Editing Section
৬৩১ বার দেখা
শেয়ার করুন

ঢাকা, ১৮ মে — ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার সময় শেখ রেহানা ও তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের মধ্যকার একটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।

সোমবার (১৮ মে) জুলাই অভ্যুত্থানে কারফিউ জারি, গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণের সময় এই তথ্য আদালতে উপস্থাপন করা হয়। মামলায় আসামি হিসেবে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান।

নবম সাক্ষী হিসেবে সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান আদালতে জবানবন্দি দেন। পরে ট্রাইব্যুনালে প্রায় ২ মিনিট ৯ সেকেন্ডের ওই কথোপকথন শোনানো হয় এবং এর লিখিত বিবরণও উপস্থাপন করা হয়।

উপস্থাপিত কথোপকথনে শেখ রেহানাকে সালমান এফ রহমানকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দিতে শোনা যায়। একই সঙ্গে পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদও উঠে আসে।

আদালত সূত্রে জানা যায়, সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবী জেরার জন্য সময় চাইলে ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির তারিখ ৮ জুন নির্ধারণ করে।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদারসহ অন্যান্য আইনজীবীরা।

কথপোকথনটি E Bangla71 পাঠকদের জন্য তুলে ধরা হলো-

কর্নেল রাজিব: সালামালাইকুম স্যার। স্যার কর্নেল রাজিব বলছি স্যার। রেহানা আপা একটু কথা বলতো ওভার টু ওভার স্যার।

সালমান: কে?

কর্নেল রাজিব: রেহানা আপা, রেহানা আপা। জ্বি স্যার।

রেহানা: স্লামালাইকুম ভাইয়া।

সালমান: হ্যাঁ, অলাইকুমল্লাম।

রেহানা : জি আপনি কই?

সালমান : আমি আমার বাসায়।

রেহানা : থাইকেন না।

সালমান : থাকবো না, হ্যাঁ ঠিকাছে।

রেহানা: আমরা অন্য জায়গায় আছি, আমরা মানে ববি, টিউলিপ ওকে কনভিন্স করছে তো… কল না করতে পারলেও আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে।

সালমান : আচ্ছা, তো তোমরা অন্য জায়গায় চলে গেছ? আপাও গেছে?

রেহানা : জি ভাই। তো আপনি…

সালমান : আমরা যদি বাইর হইতে পারি, আমরা বের হয়ে যাবো। আনিসুল হককেই বের করে ফেলি সাথে?

রেহানা : হ্যাঁ, হ্যাঁ, যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে শায়ান আর জয় যেটা বলছে আপনি ওইটা করেন।

সালমান : ঠিকাছে, ঠিকাছে। ওকে।

রেহানা : এক সেকেন্ডও দেরি কইরেন না। কারণ সম্পার বাসায় গেছে ফটো তুলছে এবং চারদিকে মানে সাদা জোব্বা পরা দাড়িওয়ালা এই আরকি। ইউ শুড বি (you should be) মানে যত তাড়াতাড়ি সম্ভব। আর আমি কনভিন্স করতেছি যে, মানে যা আছে ঐটা করবো আরকি। এখানে একদম থাকা সেইফ না।

সালমান : আচ্ছা ঠিকাছে তাহলে ও কি বলবে মার্শাল ‘ল’ ডিক্লার করতেছে না সে?

রেহানা : ঐগুলো এখন বাদ দেন, ইউ শুড বি লিভ ইমিডিয়েটলি (you should be leave emediatly.)

সালমান : ওকে।

রেহানা : জ্বি ভাইয়া ফি-আমানিল্লাহ দোয়া করবেন।

সালমান : ফি আমানিল্লাহ।

রেহানা : স্লালামালাইকুম।

সালমান : অলাইকুমস্লাম।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন