শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৪ বার দেখা
শেয়ার করুন

আব্দুল ছালিক, কুলাউড়া (মৌলভীবাজার), ১৮ মে — মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হারুন আলী (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৮ মে) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।

এর আগে গত ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বিদ্যুৎ বিভাগের আরও দুই কর্মচারী হেলপার নানু মিয়া (৪০) ও গাড়িচালক কামরুল ইসলাম (৩০) আহত হন।

জানা যায়, রাতের দায়িত্ব পালন শেষে তিন কর্মচারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা এসে তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত হারুন আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। কয়েকদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার তিনি মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা সিএনজিচালককে আটক করে থানায় নিয়ে গেলেও পরে তিনি পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, অভিযুক্ত চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন