শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:০৭ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৮৯ বার দেখা
শেয়ার করুন

কল্লোল আহমেদ | লালমনিরহাট, ১৭ মে — “স্মার্ট ভূমি সেবা, জনগণের দোরগোড়ায়” প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে তথ্যবহুল প্রেস কনফারেন্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৯ থেকে ২১ মে সারাদেশে একযোগে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম (নতুন) প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

আগামী ১৯ মে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালিটি মিশন মোড় প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। পরে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি স্ক্রিনে প্রদর্শনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মতবিনিময় সভায় স্মার্ট ভূমি ব্যবস্থাপনা, অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, ডিজিটাল রেজিস্ট্রেশন ও ভূমিসেবা অটোমেশন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলা হয়, ডিজিটাল ভূমিসেবা সাধারণ মানুষের কাছে সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মেলা চলাকালে নাগরিকরা অনলাইনে নিবন্ধন, ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা সরাসরি গ্রহণ করতে পারবেন। এছাড়া স্টল প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে।

প্রেস কনফারেন্সে বক্তব্য দেন রেভিনিউ ডেপুটি কালেক্টর শাহরিয়ার তানভীর আহমেদ। তিনি বলেন, “প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত, স্বচ্ছ ও ঝামেলাহীন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।”

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিডিও দেখুন — বিদেশে স্বপ্ন ভাঙার গল্প | কুয়েতে প্রবাসীদের ভয়াবহ জীবনযুদ্ধ | E Bangla 71

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

ভিডিও দেখুন — স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন